ফেস দ্যা পিপলের সম্পাদক সাইফুর সাগরসহ দুই জনের বিরুদ্ধে মামলার আবেদন

অনলাইন ডেস্ক

আইন-আদালত

চাঁদাদাজি ও মানহানির অভিযোগে ফেস দ্যা পিপলের সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগর এবং ইনভেস্টিগেশন রিপোর্টার মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে

2026-07-05T13:50:17+00:00
2026-07-05T13:50:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ফেস দ্যা পিপলের সম্পাদক সাইফুর সাগরসহ দুই জনের বিরুদ্ধে মামলার আবেদন
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১:৫০ পিএম   (ভিজিট : ৮৩)
সাইফুর সাগর
X

সাইফুর সাগর

চাঁদাদাজি ও মানহানির অভিযোগে ফেস দ্যা পিপলের সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগর এবং ইনভেস্টিগেশন রিপোর্টার মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। 

রোববার (৫ জুলাই) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে মাস্তুল ফাউন্ডেশন-এর পক্ষে আবু মো. কামরুজ্জামান এর মামলার আবেদন করেন। আদালত এ সময় বাদীর জবানবন্দি রেকর্ড করেন এবং আদালত আদেশ অপেক্ষমাণ রেখেছেন।

বাদী পক্ষের আইনজীবী মো. ইমদাদুল হক লাল ও আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মামলার আবেদনে বলা হয়, আসামিরা ফেস দ্যা পিপল অনলাইন পোর্টালে বিভিন্ন প্রতিবেদন প্রকাশের পর মাস্তুল ফাউন্ডেশনে অফিসে আসেন। এরপর তারা ফাউন্ডেশনের পক্ষে প্রতিবেদন প্রকাশের জন্য ২০ হাজার এবং প্রেস বিজ্ঞপ্তির জন্য ১৫ হাজার টাকা দাবি করেন। 

এরপর মাস্তুল ফাউন্ডেশনের ধারাবাহিক কার্যক্রম পরিচালনার জন্য মাসিক ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন আসামিরা। মাস্তুল ফাউন্ডেশনের কর্তৃপক্ষ দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় ভয়-ভীতিসহ প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুন্ন করার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৮ জুন ফেস দ্যা পিপল অনলাইন নিউজ পোর্টালে মাস্তুল ফাউন্ডেশনের সুনাম ক্ষুন্ন করে একটি প্রতিবেদন প্রকাশ করেন। এর ফলে প্রতিষ্ঠানটির ২০ কোটি টাকার মানহানি ঘটেছে বলে অভিযোগ দাবি করেন।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy