পে স্কেল বাস্তবায়নে জটিলতা, আজ ফের বসছে কমিটি

অনলাইন ডেস্ক

জাতীয়

সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নে অনলাইনে বেতন নির্ধারণী সফটওয়্যার আইবাস প্লাস প্লাস সিস্টেমে সমন্বয়

2026-07-06T09:42:06+00:00
2026-07-06T09:42:06+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পে স্কেল বাস্তবায়নে জটিলতা, আজ ফের বসছে কমিটি
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:৪২ এএম   (ভিজিট : ৫৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নে অনলাইনে বেতন নির্ধারণী সফটওয়্যার আইবাস প্লাস প্লাস সিস্টেমে সমন্বয় করা নিয়ে নতুন জটিলতা তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

ফলে এ জটিলতা কাটাতে নতুন করে ভাবতে হচ্ছে চূড়ান্ত সুপারিশ তৈরির লক্ষ্যে গঠিত কমিটির। আজ সোমবার (৬ জুলাই) সচিবালয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। জানা গেছে, পে স্কেল একবারে বাস্তবায়ন করার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। তবে জাতীয় বেতন কমিশনের সুপারিশ পুরোপুরি নাও বাস্তবায়ন হতে পারে। এতে পরিবর্তন আসবে।

নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে সরকারের গঠিত কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামোর মূল বেতন দুই ধাপে বাস্তবায়নের চিন্তা ছিল সরকারের। তবে এতে আইবাস প্লাস প্লাস সিস্টেমে জটিলতা তৈরির শঙ্কা তৈরি হয়। সে কারণে একবারেই মূল বেতন দেওয়ার বিষয়ে চিন্তা চলছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy