পোরশায় শূকরের সঙ্গে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর পোরশায় একটি শূকরের সঙ্গে ধাক্কা লেগে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে মুশফিকা জান্নাতি নামে ছয় মাস বয়সী এক কন্যাশিশুর

2026-07-06T11:33:54+00:00
2026-07-06T11:33:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পোরশায় শূকরের সঙ্গে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:৩৩ এএম   (ভিজিট : ২৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নওগাঁর পোরশায় একটি শূকরের সঙ্গে ধাক্কা লেগে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে মুশফিকা জান্নাতি নামে ছয় মাস বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুটির নানি কুলসুম বেগম (৫৫) গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, রোববার উপজেলার সরাইগাছী-বারিন্দা সড়কের একটি ব্রিজের ওপর এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার সহনন্দ গ্রামের মুন্না ডাকুয়ার মেয়ে। আহত কুলসুম বেগম একই গ্রামের আব্দুল গণির মেয়ে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, নিজ বাড়ি থেকে কুলসুম বেগম নাতনিকে নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় সরাইগাছী বাজারে যাচ্ছিলেন। পথে ব্রিজের কাছে পৌঁছালে হঠাৎ রাস্তার পাশ থেকে একটি শূকর অটোরিকশার সামনে চলে আসে। এতে ধাক্কা লেগে চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি সড়কের ওপর উল্টে যায়।

এ ঘটনায় চালক অক্ষত থাকলেও কুলসুম বেগম ও তার নাতনি মুশফিকা জান্নাতি গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে মুশফিকা জান্নাতির মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy