ইসলামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে ঋণ ও গাছের চারা বিতরণ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন

2026-07-06T14:06:42+00:00
2026-07-06T14:06:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসলামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে ঋণ ও গাছের চারা বিতরণ
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ২:০৬ পিএম   (ভিজিট : ৪৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা বিআরডিবি হলরুমে আলোচনা সভা, ঋণ বিতরণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইনের সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল আলিম, কুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান। 
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সুফলভোগী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের পল্লী উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকলের সম্মিলিত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার ওপরও তারা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নির্বাচিত উপকারভোগীদের মধ্যে বিআরডিবির পক্ষ থেকে ঋণ বিতরণ করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy