পাবনায় দুরারোগ্য ৬ ধরনের রোগীদের মাঝে চেক বিতরণ

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ক্যান্সার, কিডনী সংক্রন্ত জটিলতাসহ ৬ ধরনের দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ করা

2026-07-06T15:56:40+00:00
2026-07-06T15:56:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাবনায় দুরারোগ্য ৬ ধরনের রোগীদের মাঝে চেক বিতরণ
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৩:৫৬ পিএম   (ভিজিট : ২৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ক্যান্সার, কিডনী সংক্রন্ত জটিলতাসহ ৬ ধরনের দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে পাবনা সদরের আলহাজ্ব আহেদ আলী ট্রাষ্টে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৫ আসনের এমপি এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস। 

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার ছুফি উল্লাহ। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাবনা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আঃ কাদের।
 
অনুষ্ঠানে ক্যান্সার, কিডনী সংক্রন্ত জটিলতাসহ ৬ ধরনের দুরারোগ্য রোগে আক্রান্ত ৪৯ জন রোগীদের মাঝে ৫০ হাজার টাকা করে মোট ২৪ লক্ষ ৫০ হাজার টাকার এবং দুঃস্থ ২০০ পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে মোট ২০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
 
পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আখিঁনূর ইসলাম রেমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির নেতা কে এম মুসা, আঃ সামাদ খান মন্টু, প্রকৌশলী ওয়ারেছ উদ্দিন, হাফিজুর রহমান রয়েল বিশ্বাস ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy