শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা জানালেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে আইনগতভাবে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার

2026-07-06T19:47:12+00:00
2026-07-06T19:47:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা জানালেন রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৭:৪৭ পিএম   (ভিজিট : ২৭)
ব্যারিস্টার রুমিন ফারহানা
X

ব্যারিস্টার রুমিন ফারহানা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে আইনগতভাবে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

আজ সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এসময় ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে তার দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে রুমিন ফারহানা বলেন, আইনগতভাবে অবশ্যই কোনো বাধা নেই। তিনি দেশে ফিরবেন, আত্মসমর্পণ করবেন এবং জামিন চাইবেন। ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) স্বাভাবিক যে আইনি প্রক্রিয়া রয়েছে, সেটিই অনুসরণ করবেন।

বিরোধী দলের সম্ভাব্য ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের চর্চা রয়েছে। যদি মন্ত্রণালয়ভিত্তিক পরিকল্পনা উপস্থাপন এবং সরকারের কার্যক্রম নিয়ে গঠনমূলক মতামত দেওয়ার উদ্দেশে ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়, তাহলে সেটি ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হতে পারে।







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy