প্রাথমিক বিদ্যালয়ে জিয়া পরিবারের বই রাখার সেই নির্দেশ বাতিল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা একটি এবং তার বাবা জিয়াউর রহমান ও মা খালেদা

2026-07-06T21:50:05+00:00
2026-07-06T21:50:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
প্রাথমিক বিদ্যালয়ে জিয়া পরিবারের বই রাখার সেই নির্দেশ বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:৫০ পিএম   (ভিজিট : ৩৮)
বই সংরক্ষণের নির্দেশ বাতিল
X

বই সংরক্ষণের নির্দেশ বাতিল

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা একটি এবং তার বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়াকে নিয়ে লেখা দুটি, মোট তিনটি বই সংরক্ষণের যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।

আজ সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় আদেশটি বাতিল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া।

এর আগে গত ৩ জুন জারি করা এক আদেশে সব প্রাথমিক বিদ্যালয়ে ওই তিনটি বই সংরক্ষণ করার ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছিল।

বই তিনটি হলো- প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা ‘সবার আগে বাংলাদেশ’এবং মাহফুজ উল্লাহর লেখা ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ ও ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’।

এই বই তিনটি সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংরক্ষণের নির্দেশনা দেওয়ার পর এটি নিয়ে সমালোচনা শুরু হয়। অবশেষে নির্দেশনা বাতিল করল সরকার।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy