মির্জাপুরে বংশাই থেকে ভাসমান মরদেহ উদ্ধার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান মরদেহ দেখা গেছে।সোমবার উপজেলার বংশাই নদীর ওপর নির্মিত ‘আলহাজ একাব্বর

2026-07-07T13:33:42+00:00
2026-07-07T13:33:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মির্জাপুরে বংশাই থেকে ভাসমান মরদেহ উদ্ধার
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১:৩৩ পিএম   (ভিজিট : ৩৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান মরদেহ দেখা গেছে।

সোমবার উপজেলার বংশাই নদীর ওপর নির্মিত ‘আলহাজ একাব্বর হোসেন ব্রিজ’-এর নিচে প্রায় পৌনে ৩টার দিকে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ব্রিজের নিচ দিয়ে মরদেহটি ভেসে যেতে দেখে এলাকাবাসী ভিড় জমান। মরদেহের চারপাশে কাকের আনাগোনা দেখে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। 

ধারণা করা হচ্ছে, মরদেহটি কোনো মধ্যবয়সী পুরুষের। উজান থেকে স্রোতে ভেসে আসা মরদেহটি অন্তত এক বা দুই দিন আগে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। 

মরদেহের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের তৎপরতা শুরু হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy