ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, আটক স্বামী

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে কুলসুম আক্তার মিমি (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।মঙ্গলবার ভোরে পৌর শহরের স্বজনপুকুর

2026-07-07T13:49:42+00:00
2026-07-07T13:49:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, আটক স্বামী
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১:৪৯ পিএম   (ভিজিট : ২৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে কুলসুম আক্তার মিমি (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে পৌর শহরের স্বজনপুকুর বুন্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত স্বামী মানিক হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় নিহতের মা মেহরুন বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।

ফুলবাড়ী থানা-পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে মানিক হোসেন স্ত্রী কুলসুম আক্তার মিমির বাবার বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন। তাঁদের তিন ছেলে রয়েছে। পরিবারের সদস্যদের দাবি, মানিকের বেকারত্বকে কেন্দ্র করে দাম্পত্য কলহ লেগেই থাকত।

পরিবারের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার ভোরে ঘুমানো নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মানিক হোসেন ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা একটি লোহার শাবল দিয়ে কুলসুমের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে মানিক হোসেনকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

নিহতের মা মেহেরুন নেছা বাদী হয়ে মানিক হোসেনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় হত্যা মামলা করেছেন।

নিহতের বড় ছেলে আলা-আমিন বলেন, তাঁদের সামনেই তাঁর মাকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy