এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এবার বড় সুখবর!

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বড় সুখবর দিল সরকার। তাদের মে মাসের বেতন বকেয়া থাকায় বেশ সমালোচনার সৃষ্টি হয়েছিল। তাই এবার একসঙ্গে মে ও জুন মাসের বেতন-ভাতার চেক ছাড় দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (৭ জুলাই) মাদরাসা শিক্ষা অধিদফতরের উপপরিচালক (অর্থ) শফিকুল ইসলাম স্বাক্ষরিত আলাদা দুইটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। আজ (মঙ্গলবার) থেকেই বেতন তুলতে পারবেন শিক্ষকরা।

2026-07-07T18:38:46+00:00
2026-07-07T18:38:46+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এবার বড় সুখবর!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৬:৩৮ পিএম   (ভিজিট : ১২৭)
মাদরাসা শিক্ষা অধিদফতর
X

মাদরাসা শিক্ষা অধিদফতর

মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বড় সুখবর দিল সরকার। তাদের মে মাসের বেতন বকেয়া থাকায় বেশ সমালোচনার সৃষ্টি হয়েছিল। তাই এবার একসঙ্গে মে ও জুন মাসের বেতন-ভাতার চেক ছাড় দিয়েছে সরকার। 

আজ মঙ্গলবার (৭ জুলাই) মাদরাসা শিক্ষা অধিদফতরের উপপরিচালক (অর্থ) শফিকুল ইসলাম স্বাক্ষরিত আলাদা দুইটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। আজ (মঙ্গলবার) থেকেই বেতন তুলতে পারবেন শিক্ষকরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মে ২০২৬ মাসের বেতন-ভাতার সরকারি অংশের তিনটি চেক বণ্টনকারী অগ্রণী ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আগামী ৮ জুলাই থেকে সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে মে মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে মাদরাসা শিক্ষা অধিদফতর জানায়, অধিদফতরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুন ২০২৬ মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক ৭ জুলাই বণ্টনকারী অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংক ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। 

শিক্ষক-কর্মচারীরা জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন আগামীকাল (৮ জুলাই) থেকে সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে  করতে পারবেন।




  বিষয়:   মাদ্রাসা  শিক্ষক  এমপিওভুক্ত  বেতন  ভাতা 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy