সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে যোগাযোগ বন্ধ

অনলাইন ডেস্ক

জাতীয়

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়ধস ও যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা বিবেচনায় সাময়িকভাবে সাজেক ভ্যালী পর্যটন ও বিনোদনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

2026-07-07T21:08:45+00:00
2026-07-07T21:08:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে যোগাযোগ বন্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৯:০৮ পিএম   (ভিজিট : ৪২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়ধস ও যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা বিবেচনায় সাময়িকভাবে সাজেক ভ্যালী পর্যটন ও বিনোদনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। এ সময়ে বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালীর সব পর্যটনকেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে। এছাড়াও এ জেলায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, ‘আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসের প্রেক্ষিতে মানুষের জানমালের নিরাপত্তা বিবেচনা করে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালী পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ থাকবে।’

এদিকে, কর্ণফুলী নদীতে তীব্র স্রোতের কারণে রাঙ্গামাটি-বান্দরবান আঞ্চলিক মহাসড়কের চন্দ্রঘোনা-রাইখালী নৌপথে ফেরি চলাচল মঙ্গলবার বিকেল ৩টা থেকে বন্ধ রেখেছে সড়ক বিভাগ। ফলে ফেরি চলাচল বন্ধ থাকায় বান্দরবানের সঙ্গে রাঙ্গামাটির সরাসরি সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বণিক বার্তাকে বলেন, ‘কর্ণফুলী নদীতে তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে চন্দ্রঘোনা-রাইখালী নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। স্রোতের পরিস্থিতির ওপর নির্ভর করে ফেরি চলাচল চালুর সিদ্ধান্ত নেয়া হবে।’




  বিষয়:   নিষেধাজ্ঞা  সাজেক ভ্রমণ  ভারী বর্ষণ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy