চবির বুধবারের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম ব্যুরো

শিক্ষা

দুর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা ও পরিবহন সংকটের কারণে বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত করা

2026-07-08T12:25:27+00:00
2026-07-08T12:25:27+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চবির বুধবারের সব ক্লাস-পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১২:২৫ পিএম   (ভিজিট : ৩০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

দুর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা ও পরিবহন সংকটের কারণে বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিরূপ আবহাওয়া, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের কারণে বুধবারের সব ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত তিন দিনের টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরী ও আশপাশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি গণপরিবহন চলাচলেও বিঘ্ন ঘটে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতে সৃষ্ট দুর্ভোগ বিবেচনায় এক দিনের জন্য ক্লাস ও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy