বার কাউন্সিল এনরোলমেন্টে রিভিউ উত্তীর্ণদের ভাইভার সুযোগ, হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি (এনরোলমেন্ট) পরীক্ষার লিখিত অংশের প্রথম রিভিউয়ে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা (ভাইভা) নেওয়ার নির্দেশ

2026-07-08T14:12:30+00:00
2026-07-08T14:21:10+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বার কাউন্সিল এনরোলমেন্টে রিভিউ উত্তীর্ণদের ভাইভার সুযোগ, হাইকোর্টের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ২:১২ পিএম  আপডেট: ০৮.০৭.২০২৬ ২:২১ পিএম  (ভিজিট : ৪১)
ফাইল ছবি
X

ফাইল ছবি

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি (এনরোলমেন্ট) পরীক্ষার লিখিত অংশের প্রথম রিভিউয়ে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা (ভাইভা) নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রথম রিভিউয়ের ফল বাতিল করে আবেদনকারীদের এনরোলমেন্ট প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করেছেন আদালত।

হাইকোর্টের রায়ে আরও বলা হয়েছে, শুধু রিট আবেদনকারীরাই নন; প্রথম রিভিউয়ের ফলাফলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও যারা আদালতে রিট করেননি, তারাও রিটকারীদের মতো মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

এর আগে গত ১০ জুন এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্টের এই বেঞ্চ। বুধবার সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হলো।

আদালতে পরীক্ষার্থীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।

মামলার প্রেক্ষাপট থেকে জানা যায়, বার কাউন্সিলে আইনজীবী সনদ পেতে লিখিত পরীক্ষাসংক্রান্ত প্রথম রিভিউয়ের ফলাফল গত বছরের ১৮ নভেম্বর প্রকাশ করা হয়। কিন্তু গত বছরের ২৪ নভেম্বর সেই ফল বাতিল করে রিভিউ আবেদনকারী প্রতিটি প্রার্থীর উত্তরপত্র পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নেয় বার কাউন্সিল।

এরপর দ্বিতীয় রিভিউয়ের ফল ঘোষণা করা হয় এবং দ্বিতীয় রিভিউ পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা নেওয়া হয়।

প্রথম রিভিউয়ের ফল বাতিলের ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন ৬৩২ জন পরীক্ষার্থী। সেই রিটের চূড়ান্ত শুনানি শেষেই এই রায় দিলেন উচ্চ আদালত।

বুধবার (৮ জুলাই) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন।

রায়ে বলা হয়েছে, এনরোলমেন্ট কমিটিকে তাদের সুবিধাজনক ও যুক্তিসঙ্গত সময়ের মধ্যে ভাইভা পরীক্ষার তারিখ নির্ধারণ করতে হবে।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy