প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৩:৫৫ পিএম (ভিজিট : ৮৬)

X
ছবি: প্রতিনিধি
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গৌরিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বনগাঁও এবং খাঁ পাড়া গ্রামে আজ বুধবার সকালে মেইল গেট বাজারে বন্যা দূর্গত অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে |
স্থানীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল জি আরের বরাদ্ধ থেকে এক মেট্রিক টন চাল ওই ওয়ার্ডে বরাদ্ধ প্রদান করেন |
ইউপি সদস্য কামরুজ্জামান শিপন সচ্ছতার সহিত তালিকা করে ট্যাগ অফিসার আব্দুল মোতালেবের উপস্থিতিতে সুষ্ঠু ভাবে ১০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন |
এ সময় উপকারভোগীরা ১০ কেজি করে চাল হাতে পেয়ে বেজায় খুশি হয়েছেন | এ ব্যাপারে ইউপি সদস্য শিপন বলেন এমপি মহোদয় এই ওয়ার্ডের অসহায় পরিবারের কথা ভেবে যে চাল বরাদ্ধ দিয়েছেন তার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করি |
সেই সাথে অসহায় ও বন্যা দূর্গত মানুষেরা চাল হাতে পেয়ে বিএনপি সরকারের জন্যে দোয়া করেছেন বলে জানান |