শাহজালাল বিমানবন্দরে চালু হলো ফ্রি শাটল সার্ভিস

বুলেটিন ডেস্ক

রাজধানী

বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমাতে নতুন সুবিধা চালু করেছে বেবিচক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন থেকে পাওয়া যাবে বিনামূল্যের

2026-07-08T16:03:31+00:00
2026-07-08T16:08:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শাহজালাল বিমানবন্দরে চালু হলো ফ্রি শাটল সার্ভিস
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৪:০৩ পিএম  আপডেট: ০৮.০৭.২০২৬ ৪:০৮ পিএম  (ভিজিট : ৩৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমাতে নতুন সুবিধা চালু করেছে বেবিচক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন থেকে পাওয়া যাবে বিনামূল্যের শাটল বাস সেবা। সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতেই নেওয়া হয়েছে এ উদ্যোগ।

আজ বুধবার (৮ জুলাই) বিমানবন্দরের ক্যানোপি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

বেবিচকের অর্থায়নে পরিচালিত এই শাটল বাস বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড় থেকে বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা থেকে বিমানবন্দর রুটে চলাচল করবে। যাত্রীরা এসব রুটে সম্পূর্ণ বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ পাবেন।
সংশ্লিষ্টদের মতে, প্রবীণ, নারী, শিশু, শারীরিকভাবে অসুস্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রী এবং ভারী লাগেজ বহনকারীদের জন্য এ সেবা বিশেষ সুবিধা বয়ে আনবে। একই সঙ্গে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে বিমানবন্দর এলাকায় যানজট নিয়ন্ত্রণ ও পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা গড়ে তুলতেও এটি ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের সুবিধা নিশ্চিত করতে বেবিচক ধারাবাহিকভাবে নতুন উদ্যোগ গ্রহণ করছে। এরই অংশ হিসেবে চালু করা হয়েছে বিনামূল্যের শাটল বাস সেবা, যা যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেবিচক জানিয়েছে, ‘সম্মানিত যাত্রী সর্বাগ্রে’ এই নীতিকে সামনে রেখে ভবিষ্যতেও যাত্রীসেবার মান উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর সেবা নিশ্চিত করতে বিভিন্ন জনবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy