সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ধারী ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত একটি কাভার্ডভ্যান ও ৬১৪টি কম্বল উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় জড়িত

2026-07-08T16:57:50+00:00
2026-07-08T16:57:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ধারী ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৪:৫৭ পিএম   (ভিজিট : ২৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত একটি কাভার্ডভ্যান ও ৬১৪টি কম্বল উদ্ধার করেছে পুলিশ। 

এ ঘটনায় জড়িত ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ‎

মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। ‎ ‎

গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুর রহিম (৪২), মো. ফারুক ওরফে বাবু (৪০), মো. রফিকুল ইসলাম (৪০), আব্দুল গাফফার (৩৭) এবং আব্দুর রহমান (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেট ও ফতুল্লা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ডাকাতির ঘটনায় লুণ্ঠিত একটি কাভার্ডভ্যান ও ৬১৪টি কম্বল উদ্ধার করা হয় এবং ঘটনায় জড়িত পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ডাকাতির ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy