রমনা পেট্রোল পাম্প সিলগালা

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

পরিমাপে কম দেওয়ার অপরাধে রমনা ফিলিং স্টেশন মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন

2026-07-08T19:29:50+00:00
2026-07-08T19:29:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১০ লিটারে কম ৮৭০ এমএল
রমনা পেট্রোল পাম্প সিলগালা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৭:২৯ পিএম   (ভিজিট : ৪৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পরিমাপে কম দেওয়ার অপরাধে রমনা ফিলিং স্টেশন মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। 

অভিযানে ২২ বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত পেট্রোল পাম্পটির ২টি ইউনিট সিলগালা করা হয়েছে। বুধবার বিএসটিআই পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা আদায় ও সিলগালা করা হয়।


অভিযানে রমনা ফিলিং স্টেশনের ৩টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে ২টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে প্রতি ১০ লিটারে ৮৭০ (এমএল) ও ১০০ (এমএল) জ্বালানি কম পাওয়া যায়। গ্রাহকদের জ্বালানি তেল কম দেওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী সর্বমোট ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিট ২টি সিলগালা ও বন্ধ করে দেওয়া হয়।

 বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম এর নেতৃত্বে মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) দাঈয়ান এসহাক শরীফ ও ফিল্ড অফিসার (সিএম) মোঃ শহিদুল আলম।






Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy