মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

জাতীয়

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারিভাবে ঘোষণা না আসা পর্যন্ত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ কিংবা আর্থিক

2026-07-08T19:39:12+00:00
2026-07-08T19:39:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৭:৩৯ পিএম   (ভিজিট : ৫৩)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি


মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারিভাবে ঘোষণা না আসা পর্যন্ত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ কিংবা আর্থিক লেনদেন না করার জন্য গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বুধবার (৮ জুলাই) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়ায় কর্মী প্রেরণের বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের আগে কোনো ধরনের যোগাযোগ, চুক্তি বা অর্থ লেনদেন থেকে সবাইকে বিরত থাকতে হবে। অন্যথায় প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে কোনো অবস্থাতেই মেডিকেল পরীক্ষা করানো বা এ সংক্রান্ত কোনো অর্থ লেনদেন করা যাবে না।

একই সঙ্গে রিক্রুটিং এজেন্সিগুলোকে নির্দেশনা দিয়ে মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি অনুমোদন ও বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত মালয়েশিয়াগামী কর্মীদের সঙ্গে কোনো চুক্তি করা, পাসপোর্ট সংগ্রহ, মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা কিংবা কোনো ধরনের অর্থ গ্রহণ বা আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানো সংক্রান্ত যেকোনো তথ্য বা অভিযোগ জানাতে দেশের ভেতর থেকে প্রবাসী কল সেন্টারের ১৬১৩৫ নম্বরে এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া এ বিষয়ে মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. হেদায়েতুল ইসলাম মণ্ডলের সঙ্গে টেলিফোন, ই-মেইল বা মোবাইল ফোনের মাধ্যমেও যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা যাবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও নির্দেশনা জারি হলে তা যথাসময়ে গণমাধ্যম এবং সরকারি মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

ততদিন পর্যন্ত গুজব, অননুমোদিত তথ্য বা দালালচক্রের প্রলোভনে কোনো ধরনের আর্থিক লেনদেন বা প্রক্রিয়ায় অংশ না নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy