থানচিতে বন্যার্তদের পাশে বিজিবি, পর্যটককে নিরাপদে উদ্ধার

থানচি (বান্দরবান) প্রতিনিধি

সারাবাংলা

টানা ভারী বর্ষণ ও সাঙ্গু নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে

2026-07-09T09:51:35+00:00
2026-07-09T09:51:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
থানচিতে বন্যার্তদের পাশে বিজিবি, পর্যটককে নিরাপদে উদ্ধার
থানচি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৯:৫১ এএম   (ভিজিট : ৭০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

টানা ভারী বর্ষণ ও সাঙ্গু নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বলিপাড়া ইউনিয়নের বাগানপাড়া, অন্তনীপাড়া, হিন্দুপাড়া ও মুসলিমপাড়াসহ কয়েকটি এলাকায় প্রায় অর্ধশতাধিক পরিবারের ২০০ থেকে ২৫০ জন মানুষ পানিবন্দি হয়ে মানবিক সংকটে পড়েছেন। 

এ পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার  ৮ জুলাই দুপুরে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিম-এর নেতৃত্বে বিজিবির একটি দল বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে। 

এ সময় তারা দুর্গত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল ও শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণ কার্যক্রমে ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

এদিকে, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতিতে থানচির দুর্গম নাফাখুম, রেমাক্রী, জিন্নাহপাড়া ও বড়পাথর এলাকায় আটকে পড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক পর্যটককে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছে বিজিবি।

বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন  বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করে আসছে বিজিবি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy