ঝালকাঠিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তাএই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

2026-07-09T13:34:47+00:00
2026-07-09T13:34:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১:৩৪ পিএম   (ভিজিট : ৬৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

"জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা"এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝালকাঠি জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, ঝালকাঠির সহকারী পরিচালক আনজুমান নেছা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠির ভারপ্রাপ্ত পুলিশ সুপার এস. এম. বাইজিদ ইবনে আকবর।

আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এখন থেকেই কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ, সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগে সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy