লৌহজংয়ে আধা কিলোমিটার পাইপ ধ্বংস

লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া বাজার সংলগ্ন খড়িয়া ৩ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে বালু গদি স্থাপনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা

2026-07-09T15:12:27+00:00
2026-07-09T15:12:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
লৌহজংয়ে আধা কিলোমিটার পাইপ ধ্বংস
লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৩:১২ পিএম   (ভিজিট : ২২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া বাজার সংলগ্ন খড়িয়া ৩ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে বালু গদি স্থাপনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমানের নেতৃত্বে পুলিশ ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ঘটনাস্থলে গিয়ে অবৈধ বালু গদির সঙ্গে সংশ্লিষ্ট কোনো আসামিকে পাওয়া যায়নি। তবে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় আধা কিলোমিটার পাইপ জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়, যাতে অবৈধভাবে বালু উত্তোলনের কার্যক্রম বন্ধ করা যায়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলন ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনস্বার্থে আইন প্রয়োগের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং অবৈধ কার্যক্রম দমনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy