মাদকমুক্ত সমাজ বিনির্মাণে আলোচনা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে সুস্থ, সৃজনশীল ও খেলাধুলামুখী জীবনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে

2026-07-09T15:25:46+00:00
2026-07-09T15:25:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদকমুক্ত সমাজ বিনির্মাণে আলোচনা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৩:২৫ পিএম   (ভিজিট : ২১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে সুস্থ, সৃজনশীল ও খেলাধুলামুখী জীবনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নে এক মাদকবিরোধী আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ জুলাই) বিকেলে নানা আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাকলজোড়া ইউনিয়নের কৃতিসন্তান এসআই শাহ আলমের আয়োজনে, অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মোসলেম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাদকবিরোধী বক্তব্য রাখেন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম. রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার খলিফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহেদ মাস্টার। 

এ সময় অন্যদের মাঝে দুর্গাপুর পৌর যুবদলের সদস্য সচিব আল ইমরান (সম্রাট) গনি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগণ, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার উপস্থিত ছিলেন।

আল ইমরান ( সম্রাট) গনি বলেন, একটি মাদকমুক্ত, নিরাপদ ও মানবিক সমাজ গড়তে হলে তরুণদের হাতে মাদকের পরিবর্তে বই, কলম এবং খেলাধুলার সরঞ্জাম তুলে দিতে হবে। সামাজিক সম্প্রীতি, নৈতিক শিক্ষা এবং ইতিবাচক কর্মকাণ্ডের মধ্য দিয়েই যুবসমাজকে বিপথগামিতা থেকে ফিরিয়ে আনা সম্ভব।

প্রধান অতিথি বলেন, মাদক কেবল একটি অপরাধ নয়, এটি জাতির ভবিষ্যতের বিরুদ্ধে এক নীরব ষড়যন্ত্র। মাদকের ভয়াল থাবা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের পাশাপাশি পারিবারিক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভুমিকা গুরুত্বপুর্ন। সামাজিক ও ধর্মীয় সংগঠন এবং সচেতন মহলের  সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেইসাথে ১৮ বছরের নিচে ছেলে মেয়েদের মোবাইল আসক্ত থেকে দুরে রাখাতে সকলকে আহবান জানান। সমাজ থেকে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের উৎখাত করতে সকল তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

আলোচনা শেষে, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও সকল সামাজিক অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার শপথ গ্রহণ করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুস্থ, মানবিক ও মাদকমুক্ত বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy