রামগঞ্জে তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রামগঞ্জ আসনের এমপি শাহাদাত হোসেন সেলিমসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি

2026-07-09T15:33:00+00:00
2026-07-09T15:33:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রামগঞ্জে তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৩:৩৩ পিএম   (ভিজিট : ৫১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জ আসনের এমপি শাহাদাত হোসেন সেলিমসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রামগঞ্জ পৌরসভার সামনে পৌর বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন পাটোয়ারীর উপস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশে আগামী সাত দিনের মধ্যে ভুয়া ছবি তৈরির সঙ্গে জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তার এবং এআই ব্যবহার করে তথ্য সন্ত্রাস বন্ধের দাবি জানিয়ে বক্তব্য রাখেন এমপি শাহাদাত হোসেন সেলিমের স্থানীয় প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাসার সজু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরঙ্গজেব বাবলু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন, মো. আলমগীর হোসেন (মিয়া আলমগীর), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান রিপন, পৌর যুবদলের আহ্বায়ক জামাল হোসেন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান, সদস্যসচিব মিজান ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির বায়হান বাবু, সাধারণ সম্পাদক মো. রাকিব হাসান এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহীন আলম মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy