চরভদ্রাসনে ভ্রাম্যমান আদালতের অভিযানে আড়াআড়ি বাঁধ ও জাল ধ্বংস

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের চরভদ্রাসনে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি আড়াআড়ি বাঁধ, একটি ভেসাল ও চল্লিশটি চায়না দুয়ারী ধ্বংস করা হয়েছে।বৃহস্পতিবার বেলা

2026-07-09T15:46:17+00:00
2026-07-09T15:46:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চরভদ্রাসনে ভ্রাম্যমান আদালতের অভিযানে আড়াআড়ি বাঁধ ও জাল ধ্বংস
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৩:৪৬ পিএম   (ভিজিট : ৩২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি আড়াআড়ি বাঁধ, একটি ভেসাল ও চল্লিশটি চায়না দুয়ারী ধ্বংস করা হয়েছে। 

বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত সদর ইউনিয়নের লোহারটেক নদী/খালে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম সুরাইয়া মমতাজ। 

এ সময় তার সাথে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসান বিপ্লব, চরভদ্রাসন থানার উপ পরিদর্শক রিপন ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। 

অভিযানে মৌলভীরচর বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় একটি, সরদার বাড়ি ব্রিজের সন্নিকটে একটি ও লোহাটৈক ব্রিজের নিকট থেকে একটি মোট তিনটি আড়াআড়ি বাঁধ অপসারণ করা হয়। এছাড়া একটি ভেসাল ও চল্লিশটি চায়না দুয়ারী জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায় প্রতিবছর বর্ষায় পদ্মা নদী থেকে লোহারট নদীতে পানি প্রবেশ করলে কিছু অসাধু মৎস্য শিকারি বিভিন্ন স্থানে অবৈধ বাঁধ দিয়ে থাকেন এবং চায়না দুয়ারী পেতে দেশি প্রজাতির মাছ ধ্বংসে মেতে উঠেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy