ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক পলাশ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাই রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সংগঠনের সদস্যদের সমর্থনে সভাপতি হয়েছেন গ্রীণ টিভির প্রতিনিধি আদনান

2026-07-09T17:11:50+00:00
2026-07-09T17:11:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক পলাশ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:১১ পিএম   (ভিজিট : ৫৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাই রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সংগঠনের সদস্যদের সমর্থনে সভাপতি হয়েছেন গ্রীণ টিভির প্রতিনিধি আদনান হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন আরটিভির প্রতিনিধি মো. রাজিউল হাসান পলাশ। 

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ধামরাই উপজেলা পরিষদের ক্যাফেটেরিয়ায় একটি পরিচিতি সভায় নবগঠিত কমিটির পরিচিতি প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মামুন।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন রশিদ, সহ-সভাপতি মো. রাজন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সম্রাট আলাউদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক সাঈদ আল মামুন, কোষাধ্যক্ষ বুলবুল খান পলাশ, প্রচার সম্পাদক নুর হোসেন, দপ্তর সম্পাদক আমজাদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহান সিরাজী, কার্যনির্বাহী সদস্য ১. আরিফুল ইসলাম সাব্বির ২. ওসমান গণি ৩. হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন।

এ সময় ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ উপজেলার সার্বিক উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ বাবু, উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy