প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:১৫ পিএম (ভিজিট : ৮১)

X
ছবি: প্রতিনিধি
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গত তিনদিন থেকে প্রচুর বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পানিতে মহারশি নদী আজ বৃহস্পতিবার প্লাবিত হয়ে পড়ে।
দুপরের আগে নদী প্লাবিত হয়ে আশপাশের বাড়ি ঘর ও কৃষকদের সবজির আবাদ সহ পুকুরের মাছ ক্ষতি সাধিত হয়। পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকার ফলে পানি দ্রুত বৃদ্ধি পেতে থাকে। দুপুরের পর থেকে ঝিনাইগাতী সদর বাজারে পানি প্রবেশ করে ব্যবসায়ীদের ক্ষতি ও জনসাধারণের চলাফেরার ব্যাপক বিঘ্ন ঘটে। উপজেলার নিন্ম অঞ্চলে পানি প্রবেশ করে কৃষকদের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আল-আমীন উপজেলাবাসীর প্রাণের দাবির সাথে একমত পোষণ করে সরকারি কর্মকর্তা হয়েও শহর রক্ষা বাঁধ, নদী খনন ও দখল মুক্ত করার জন্যে উর্ধতন কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়ে কাজ করবেন বলে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সদর বাজারের পানি ভাটি এলাকায় নামতে শুরু করেছে।