বান্দরবানে বন্যার পানিতে ডুবে মাছ ব্যবসায়ীর মৃত্যু

বান্দরবান প্রতিনিধি

সারাবাংলা

বান্দরবানে বন্যার পানিতে ডুবে মো. আবু তাহের (৫৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি বান্দরবান সদর উপজেলার

2026-07-09T17:39:47+00:00
2026-07-09T17:39:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বান্দরবানে বন্যার পানিতে ডুবে মাছ ব্যবসায়ীর মৃত্যু
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:৩৯ পিএম   (ভিজিট : ৬১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বান্দরবানে বন্যার পানিতে ডুবে মো. আবু তাহের (৫৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লেমুঝিড়ি পাড়ার বাসিন্দা।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে লেমুঝিড়ি এলাকার বন্যার পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর থানা পুলিশ। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহেদ পারভেজ জানান, পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, আবু তাহের একজন স্ট্রোকের রোগী ছিলেন এবং মাছ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। 

বুধবার সন্ধ্যায় মাছ বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়ি ফিরে আসেননি। বৃহস্পতিবার সকালে স্থানীয় কয়েকজন যুবক বন্যার পানিতে জাল দিয়ে মাছ ধরার সময় তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।

লেমুঝিড়ি পাড়ার গ্রাম পুলিশ মো. ইউসুফ জানান, বুধবার সন্ধ্যায় আবু তাহের পায়ে হেঁটে তংপ্রুপাড়া ও লেমুঝিড়ি আগাপাড়া হয়ে বান্দরবান শহরের দিকে যান। পরে রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। সকালে পাড়ার কয়েকজন যুবক বন্যার পানিতে মাছ ধরার সময় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, আবু তাহের আগে একবার স্ট্রোক করেছিলেন। এরপর থেকে তিনি শারীরিকভাবে দুর্বল ছিলেন এবং সাঁতারও জানতেন না।

ওসি মোহাম্মদ শাহেদ পারভেজ বলেন, পরিবারের ধারণা, বুধবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে বন্যার পানিতে পড়ে তিনি ডুবে মারা যান। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy