প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:৪১ পিএম আপডেট: ০৯.০৭.২০২৬ ৯:৫৯ পিএম (ভিজিট : ৭১)

X
আয়াতুল্লাহ খামেনির কফিন
আয়াতুল্লাহ খামেনির শোকের মধ্যেই গত দুই দিনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পাঁচটি প্রদেশে অন্তত ১৪ জন নিহত এবং আরও ৭৮ জন আহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।
তবে নিহত ও আহতদের পরিচয় বা হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের এ দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে আরও জানানো হয়েছে।