প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৬:৩৫ পিএম আপডেট: ০৯.০৭.২০২৬ ৯:৫৮ পিএম (ভিজিট : ৩৭)

X
বাংলাদেশ পুলিশ
২০২৪ সালের ৫ আগস্টের পর পালিয়ে থাকা পুলিশের তিন কর্মকর্তাকে চাকুরিচ্যুত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
চাকুরিচ্যুত তিন কর্মকর্তা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, টেলিকম অফিসার (এএসপি) মো. মাহমুদুল হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস।
জানা গেছে, ৫ আগস্টের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত এবং দীর্ঘদিন ধরে পলাতক থাকায় পুলিশের ওই কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হয়েছে।
সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী, অনুমতি ছাড়া দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানা গেছে।