তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠান পেল জাতীয় পরিবেশ পদক-২০২৫

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পরিবেশ সংরক্ষণ, পরিবেশ শিক্ষা ও জনসচেতনতা বৃদ্ধি, পাশাপাশি পরিবেশবিষয়ক গবেষণা এবং প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন বিশিষ্ট

2026-07-09T18:46:30+00:00
2026-07-09T18:46:30+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠান পেল জাতীয় পরিবেশ পদক-২০২৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৬:৪৬ পিএম   (ভিজিট : ৪৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পরিবেশ সংরক্ষণ, পরিবেশ শিক্ষা ও জনসচেতনতা বৃদ্ধি, পাশাপাশি পরিবেশবিষয়ক গবেষণা এবং প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন বিশিষ্ট ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক-২০২৫’ প্রদান করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে তাঁদের উল্লেখযোগ্য ভূমিকার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ এর জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধনী আয়োজনে বিজয়ীদের হাতে এ পদক তুলে দেন।

জাতীয় পরিবেশ পদক-২০২৫ এ ব্যক্তিগত পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে পদক পেয়েছেন আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী।

পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে পদক পেয়েছেন মো. মনির হোসেন। পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে পদক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম।

প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে পদক পেয়েছে ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড। পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে পদক পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস।

এছাড়া পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে পদক পেয়েছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট।

বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষরোপণ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমে রিপোর্ট হয়েছে, ঢাকা এখন বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে আছে, যা মোটেও সুখকর সংবাদ নয়। এ অবস্থা পরিবর্তন জরুরি। এজন্য দেশের মানুষকে সচেতন করা এখন আমাদের বড় দায়িত্ব।’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ ও ভারপ্রাপ্ত সচিব ফাহমিদা খানম প্রমুখ। 

 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy