নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর রাণীনগর ও মান্দা উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে এসব ঘটনা ঘটে।নিহতরা

2026-07-09T19:17:46+00:00
2026-07-09T19:17:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৭:১৭ পিএম   (ভিজিট : ২৯)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগর ও মান্দা উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে এসব ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- রাণীনগর উপজেলার মালশন গ্রামের মোহাম্মদ খয়বর আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৫৫) ও মান্দা উপজেলার এলেঙ্গা মৃধাপাড়া এলাকায় তহির সরদারের ছেলে ইসমাইল সরদার (৫০)।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, বুধবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়। সকাল নিহত সাখাওয়াত হোসেন বাড়ির পাশে তার নিজ জমিতে কৃষি কাজ করছিল। হঠাৎ করে বজ্রপাতে তার মৃত্যু হয়। এঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন মণ্ডল বলেন, সকালে নিহত ইসমাইল সরদার নিজ জমিতে কাজ করতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে বিকটশব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy