সিঙ্গাপুর ফেরত দুই যুবক রিমান্ডে

অনলাইন ডেস্ক

আইন-আদালত

জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সন্দেহেভাজন হিসেবে গ্রেপ্তার সিঙ্গাপুর ফেরত দুই যুবকের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।বৃহস্পতিবার,

2026-07-09T19:17:50+00:00
2026-07-09T19:17:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিঙ্গাপুর ফেরত দুই যুবক রিমান্ডে
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৭:১৭ পিএম   (ভিজিট : ৬৯)
সিঙ্গাপুর ফেরত দুই যুবক
X

সিঙ্গাপুর ফেরত দুই যুবক

জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সন্দেহেভাজন হিসেবে গ্রেপ্তার সিঙ্গাপুর ফেরত দুই যুবকের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার, ৯ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া দুই যুবক হলেন সাহেদুল ইসলাম এবং রিশাদ তায়ানী।

সিঙ্গাপুরে অবস্থানকালে জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সেখানকার (সিঙ্গাপুর) পুলিশ তাদের আটক করে। বুধবার বিমানযোগে সিঙ্গাপুর পুলিশ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের কর্তব্যরত অফিসের কাছে প্রেরণ করে। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কর্তৃপক্ষ বিমানবন্দর থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। পরে তাদের হেফাজতে নেয় পুলিশ। পরে বিমানবন্দর থানার এসআই আশরাফুল আলম তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামিরা সিঙ্গাপুর অবস্থানকালে বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে জানায়। তারা যেকোনো সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশে জঙ্গি হামলা করতে পারে এমন সম্ভাবনা রয়েছে। 

তারা বাংলাদেশের কোনো নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত কি না, কোনো ইলেকট্রনিক্স ব্যবহার করে নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা করে কি না, জঙ্গি কার্যক্রমের অর্থের যোগানদাতা কে বা কারা তা জানা, বাংলাদেশে তাদের অস্তিত্ব আছে কি না এবং আন্তর্জাতিক নিষিদ্ধ কোন কোন সংগঠনের সঙ্গে জড়িত তা জানার জন্য আসামিদের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। 





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy