প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৭:৩৫ পিএম (ভিজিট : ৪১)

X
ছবি: প্রতিনিধি
নরসিংদীর মনোহরদী উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও বিক্রির দায়ে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিটে উপজেলার বীরগাঁও চৌরাস্তা মোড় ও চালাকচর বাজারে এ বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুর রহমান।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং বিক্রির জন্য খাদ্য সংরক্ষণ করে রাখার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় দুইজন মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শাহনেওয়াজ, মোঃ মোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের পুলিশ সদস্যরা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।