প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৮:০৪ পিএম (ভিজিট : ২৭)

X
শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত
জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদ্যাপন।
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালি এবং জেলা ও -পরবর্তী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, শেরপুরের আয়োজনে প্রধান অতিথি শেরপুরের জেলা প্রশাসক, মিজ্ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি এ, বি, এম মামুনুর রশিদ পলাশ প্রশাসক জেলা পরিষদ শেরপুর, কে, এম জহিরুল ইসলাম পুলিশ সুপার শেরপুর।
মোঃ শাকিল আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম পরিবেশ অধিদপ্তর, শেরপুর। কাকন রেজা সভাপতি শেরপুর প্রেসক্লাব ।
আলোচনা পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও সকলের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মতামত ব্যক্ত করেন। একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও টেকসই পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ হ্রাস এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক আমন্ত্রিত অতিথিবৃন্দের পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।