পাবিপ্রবিতে ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক প্রতিযোগিতা শুরু ‎

পাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

‎পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (পাস্টডিএস) এর উদ্যোগে শুরু হয়েছে ব্রিটিশ পার্লামেন্টারি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগীতা শুরু

2026-07-10T13:11:19+00:00
2026-07-10T13:11:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাবিপ্রবিতে ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক প্রতিযোগিতা শুরু ‎
পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১:১১ পিএম   (ভিজিট : ৭৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

‎পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (পাস্টডিএস) এর উদ্যোগে শুরু হয়েছে ব্রিটিশ পার্লামেন্টারি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগীতা শুরু হয়েছে। 
‎বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এ বিতর্ক প্রতিযোগীতা আরম্ভ হয়। এই বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহন করেন ১২ টি দল। লটারির মাধ্যমে  প্রতিটি দলের মোট ২ জন করে বিতার্কিক নির্বাচন করা হয়। 

বিতর্ক প্রতিযোগীতায় রেজিট্রেশনের মাধ্যমে প্রতিটি টিম গঠন করা হয়। উক্ত বিতর্কে রয়েছে তিনটি ট্যাব রাউন্ড। এই রাউন্ডের পর নকআউট স্টেজ শুরু হবে।
‎‎এতে উপস্থিত ছিলেন ডিবেটিং সোসাইটির সভাপতি আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক মোবাশ্বিরা গালিবা তন্বী, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলফি সানি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ডিবেটিং সোসাইটির সাবেক ও বর্তমান সদস্যরা।
‎পাস্ট ডিবেটিং সোসাইটির সভাপতি বলেন, ব্রিটিশ পার্লামেন্টারি (বিপি) বিতর্ক যুক্তি, বিশ্লেষণ, দলগত সমন্বয় ও ইংরেজি ভাষায় দক্ষতার অনন্য এক মঞ্চ। পাস্ট ডিবেটিং সোসাইটি সবসময় যুক্তিনির্ভর ও মুক্তচিন্তার চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ, আর এই টুর্নামেন্ট সেই অঙ্গীকারেরই প্রতিফলন।

তিনি আরও বলেন, আয়োজক, বিচারকমণ্ডলী, স্বেচ্ছাসেবক এবং অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ। সকল প্রতিযোগীর জন্য শুভকামনা। যুক্তির আলোয় সমৃদ্ধ হোক আমাদের বিতর্কচর্চা।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy