কক্সবাজারে হত্যা মামলার প্রধান আসামি থেকে গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজার সদর উপজেলার চাঞ্চল্যকর মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি রবিউল হাসান (২৮)কে ফেনী জেলার মহিপাল এলাকা থেকে

2026-07-10T13:28:31+00:00
2026-07-10T13:28:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে হত্যা মামলার প্রধান আসামি থেকে গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১:২৮ পিএম   (ভিজিট : ২৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কক্সবাজার সদর উপজেলার চাঞ্চল্যকর মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি রবিউল হাসান (২৮)কে ফেনী জেলার মহিপাল এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।


র‌্যাব জানায়, কক্সবাজার সদর থানার মামলার ১ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি রবিউল হাসানকে বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে ফেনী সদর উপজেলার মহিপাল বাস কাউন্টার এলাকা থেকে র‌্যাব-১৫, কক্সবাজার ও র‌্যাব-৭, চট্টগ্রামের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়।


এর আগে গত ৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার সদর উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকায় মোহাম্মদ আলী (৩৫)কে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


মামলা দায়েরের পর থেকেই র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ যৌথভাবে ছায়া তদন্ত এবং গোয়েন্দা নজরদারি শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, প্রধান আসামি ফেনীর মহিপাল এলাকায় আত্মগোপন করে রয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত রবিউল হাসান কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ পাহাড়তলী মৌলভীপাড়া এলাকার নজির আহমদের ছেলে।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে সে কক্সবাজার থেকে পালিয়ে ফেনীর মহিপাল এলাকায় আত্মগোপন করেছিল বলেও জানিয়েছে।


র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy