আশুলিয়ায় শিশু ধর্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আশুলিয়া প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার আশুলিয়ায় সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবুল ওরফে বাবু (৪৫) নামে এক রাজমিস্ত্রিকে গণপিটুনি দিয়ে

2026-07-10T19:41:35+00:00
2026-07-10T19:41:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আশুলিয়ায় শিশু ধর্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৭:৪১ পিএম   (ভিজিট : ৩৮)
বাবুল ওরফে বাবু
X

বাবুল ওরফে বাবু

ঢাকার আশুলিয়ায় সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবুল ওরফে বাবু (৪৫) নামে এক রাজমিস্ত্রিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।  

শুক্রবার সকালে এ বিষয়ে নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর অফিসার হাউজিং সংলগ্ন গ্রামীণ টাওয়ার এলাকাধীন একটি বাসা থেকে অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।  

গ্রেপ্তারকৃত বাবুল ওরফে বাবু পাবনা জেলার বাসিন্দা। সে আশুলিয়ায় রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অভিযুক্ত বাবুল ফরিদের বাড়ির এক ভাড়াটিয়া সাত বছরের শিশুকে রুম দেখানোর কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে আশেপাশের লোকজন তাকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে গভীর রাতে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত বাবুল ওরফে বাবুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। এই সময় অভিযুক্তকে গণপিটুনিরও শিকার হতে হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পরবর্তীতে ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy