মলমগঞ্জ মডেল কলেজে সংসদ সুলতান মাহমুদকে সংবর্ধনা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের ইসলামপুর উপজেলার মলমগঞ্জ মডেল কলেজের উদ্যোগে জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ

2026-07-10T21:26:18+00:00
2026-07-10T21:26:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মলমগঞ্জ মডেল কলেজে সংসদ সুলতান মাহমুদকে সংবর্ধনা
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯:২৬ পিএম   (ভিজিট : ৬২)
সুলতান মাহমুদ বাবুকে সংবর্ধনা
X

সুলতান মাহমুদ বাবুকে সংবর্ধনা

জামালপুরের ইসলামপুর উপজেলার মলমগঞ্জ মডেল কলেজের উদ্যোগে জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবুকে সংবর্ধনা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সামিউল ইসলাম এবং কলেজের প্রভাষক আব্দুর রফিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ লোহানী বিপুল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহীন, একেএম শহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আজমদৌলাহ পাহলোয়ান, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, উপজেলা মহিলা দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিনতী, কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সদস্য সানজিয়া শাফিজ দুতি, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার এবং পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহীনুর ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ২০০১ সালে প্রতিষ্ঠিত মলমগঞ্জ মডেল কলেজটি দীর্ঘদিন ধরে নন-এমপিও প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়ে আসছে। শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির এমপিওভুক্তির দাবি জানিয়ে আসছেন। তারা আশা প্রকাশ করেন, সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর আন্তরিক সহযোগিতায় কলেজটি দ্রুত এমপিওভুক্ত হবে। এর ফলে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের পাশাপাশি এলাকার শিক্ষার মানোন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন শিক্ষার প্রসার ও গুণগত মানোন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং মলমগঞ্জ মডেল কলেজের উন্নয়ন ও এমপিওভুক্তিসহ যৌক্তিক দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করে প্রয়োজনীয় সহযোগিতা করার চেষ্টা করবেন।

অনুষ্ঠানের শেষে মলমগঞ্জ মডেল কলেজের পক্ষ থেকে সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে সংবর্ধিত করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy