অবৈধভাবে বালি তোলার কারনে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কে চলাচল হুমকিতে

স্টাফ রিপোর্টার

সারাবাংলা

চুয়াডাঙ্গায় বিরামহীন বৃষ্টিতে অস্বস্তিকর পরিস্হিতিতে পড়েছে জনজীবন। বৃহষ্পতিবাররাত ৩টা ৪০ মিনিট থেকে বৃষ্টি শুরু হয়। এ জেলার ৪টি

2026-07-10T21:53:16+00:00
2026-07-10T21:53:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবৈধভাবে বালি তোলার কারনে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কে চলাচল হুমকিতে
স্টাফ রিপোর্টার
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯:৫৩ পিএম   (ভিজিট : ৭৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গায় বিরামহীন বৃষ্টিতে অস্বস্তিকর পরিস্হিতিতে পড়েছে জনজীবন।  বৃহষ্পতিবার রাত ৩টা ৪০ মিনিট থেকে বৃষ্টি শুরু হয়। এ জেলার ৪টি উপজেলা শহর ও পৌরসভা জলমগ্ন হয়ে রয়েছে। বৃষ্টির পানি নোংরা ড্রেনের সঙ্গে মিশে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে।

 তবে বৃষ্টির কারনে জলাবদ্ধতা নিরসনে জরুরি কাজে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের কোন তৎপরতা দেখা যায়নি। সড়কগুলোরও একই হাল। সড়কের দু'পাশে বৃষ্টির পানি জমে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে। সড়ক ও জনপথ বিভাগ এ ব্যাপারে রয়েছে উদাসীন।

এদিকে জেলার দামুড়হুদা উপজেলার চিৎলা-গোবিন্দহুদা গ্রামে দিনরাত অবৈধভাবে ফসলী জমি থেকে বালি তুলে হাজার হাজার ট্রাক্টর বিক্রি করার কারনে,দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের পাশের মাটি আলগা হয়ে বৃষ্টির পানির তোড়ে ভেঙ্গে গেছে। এর ফলে হাজার হাজার মানুষ চলাচলকারী এই সড়কে যানবাহন চলাচল হুমকির মধ্যে পড়েছে। যে কোন মুহুর্তে বড় ভাঙ্গন সৃষ্টি হয়ে সড়কটি পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।

এছাড়া জয়রামপুর কাঁঠালতলা বাজার থেকে কুমারীদহ যাওয়ার রাস্তা  ধ্বসে গেছে। এই রাস্তার মসজিদের কাছে রাস্তাটি ধ্বসে গেছে বলে গ্রামবাসী জানিয়েছে।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন জানান, তিনি ভাঙ্গনের স্হান পরিদর্শন করেছেন। সে সময় তার সঙ্গে উপজেলা এলজিইডি'র প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সড়কটির ভাঙ্গনরোধ করে কিভাবে চলাচলের উপযোগী করা যায় সে ব্যাপারে কাজ চলছে বলে তিনি জানান।

বৃষ্টির পানিতে ডুবে টইটম্বুর হয়ে গেছে ফসলী মাঠ। কর্মজীবী মানুষ বৃষ্টির কারনে বাড়ী থেকে বের হতে পারেনি। সে কারনে রাস্তাগুলো জনমানুষ শুন্য দেখা গেছে। শহরে রিক্সা, ইজিবাইক ও যাত্রীবাহী যানবাহন চলাচল কম লক্ষ্য করা গেছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, শুক্রবার (১০ জুলাই) রাত ৩টা ৪০ মিনিট থেকে এদিন সকাল ৯টা পর্যন্ত ১৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
      





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy