সীরাত পাঠক ফোরামের উদ্যোগে ‘সীরাত পাঠ প্রতিযোগিতা-২০২৫’-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সীরাত পাঠক ফোরাম, জবি'র উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘সীরাত পাঠ প্রতিযোগিতা-২০২৫’-এর লিখিত পরীক্ষা। ‘রাসূলে

2026-07-11T11:07:44+00:00
2026-07-11T11:07:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সীরাত পাঠক ফোরামের উদ্যোগে ‘সীরাত পাঠ প্রতিযোগিতা-২০২৫’-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
জবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১১:০৭ এএম   (ভিজিট : ৫৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সীরাত পাঠক ফোরাম, জবি'র উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘সীরাত পাঠ প্রতিযোগিতা-২০২৫’-এর লিখিত পরীক্ষা। ‘রাসূলে আরাবি (সা.)’ গ্রন্থের ওপর ভিত্তি করে আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।

শুক্রবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩২৬ ও ৩২৭ নম্বর কক্ষে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতার প্রথম ধাপ হিসেবে গত ৯ নভেম্বর ২০২৫ অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে বহুনির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এতে বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। পরে উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে সেরা ১০০ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

লিখিত পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সীরাত পাঠক ফোরাম, জবি'র পরিচালক মো. মিলন হাসান ও সহকারী পরিচালক মো. রাসেল। এছাড়াও সংগঠনের সদস্য হাবিব মোহাম্মদ ফারুক ও মো. শাকিল আহমেদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সীরাত পাঠক ফোরাম, জবি'র পরিচালক মো. মিলন হাসান বলেন, "শিক্ষার্থীদের মাঝে রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই ২০২০ সাল থেকে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করে আসছি। এবারও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। তরুণ সমাজের নৈতিক চরিত্র গঠনে সীরাত পাঠের বিকল্প নেই।"

ফোরামের সহকারী পরিচালক মো. রাসেল বলেন, "বহুনির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে যাচাই-বাছাই করে সেরা ১০০ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে। অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। দ্রুত মূল্যায়ন শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে, ইনশাআল্লাহ।"

আয়োজকরা জানান, ২০২০ সাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়মিতভাবে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জানার আগ্রহ বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ বিকাশে ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করা হচ্ছে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy