পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হলেন মুকসুদপুরের সাবেক ইউএনও মু. খায়রুজ্জামান

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

জনপ্রশাসনে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। একযোগে ১৭৯ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই)

2026-07-11T12:04:01+00:00
2026-07-11T12:04:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হলেন মুকসুদপুরের সাবেক ইউএনও মু. খায়রুজ্জামান
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১২:০৪ পিএম   (ভিজিট : ২৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

জনপ্রশাসনে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। একযোগে ১৭৯ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

প্রথম প্রজ্ঞাপনে ১৭২ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে উন্নীত করা হয়। পরে আরেকটি পৃথক প্রজ্ঞাপনে বিদেশে বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন ও বিভিন্ন মিশনে কর্মরত আরও সাতজন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। ফলে মোট পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার সংখ্যা দাঁড়ায় ১৭৯ জন।

এবারের পদোন্নতিতে ২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তারাও নতুন করে যুগ্ম সচিব পদে উন্নীত হয়েছেন। পদোন্নতিপ্রাপ্তদের তালিকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে কর্মরত কর্মকর্তাদের পাশাপাশি একাধিক জেলা প্রশাসকও (ডিসি) রয়েছেন।

বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই জনপ্রশাসনে প্রথম বড় আকারের পদোন্নতি হিসেবে বিবেচিত হচ্ছে। প্রশাসনে দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে কর্মকর্তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকায় স্থান পেয়েছেন মাগুরার কৃতী সন্তান, ২৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মু. খায়রুজ্জামান (ব্যাচ-২৫৭৫৭)। বর্তমানে তিনি শিল্প মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, দক্ষতা, সততা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে তিনি যুগ্ম সচিব পদে পদোন্নতি লাভ করেছেন।
তার এই পদোন্নতির খবরে মাগুরা জেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। স্থানীয় বিশিষ্টজনরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি দেশের শিল্প খাতের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি প্রশাসনের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে তার এ অর্জন মাগুরা জেলার সুনামকে আরও সমৃদ্ধ করবে বলেও তারা মনে করেন।

মু. খায়রুজ্জামান এর আগে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি সততা, দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব প্রশাসনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন এবং সেবামুখী প্রশাসনিক নেতৃত্বের জন্য তিনি মুকসুদপুরবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হন।

যুগ্ম সচিব পদে পদোন্নতি লাভ করায় মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এক শুভেচ্ছা বার্তায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। তিনি বলেন, মু. খায়রুজ্জামানের এ অর্জন মুকসুদপুরবাসীর জন্যও গর্বের। নতুন দায়িত্বেও তিনি তার মেধা, অভিজ্ঞতা ও পেশাদারিত্বের মাধ্যমে দেশের প্রশাসনকে আরও সমৃদ্ধ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরবর্তী পদায়ন ও দায়িত্ব বণ্টন সংক্রান্ত পৃথক আদেশ যথাসময়ে জারি করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy