যশোরে ইজিবাইকে ফেলে যাওয়া ব্যাগ প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিল পুলিশ

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরে ইজিবাইকে ভুলবশত ফেলে যাওয়া নগদ টাকা, রুপার গহনা ও অন্যান্য মূল্যবান সামগ্রীসহ একটি ভ্যানিটি ব্যাগ প্রকৃত মালিকের

2026-07-11T18:39:27+00:00
2026-07-11T18:39:27+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
যশোরে ইজিবাইকে ফেলে যাওয়া ব্যাগ প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিল পুলিশ
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:৩৯ পিএম   (ভিজিট : ৪৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

যশোরে ইজিবাইকে ভুলবশত ফেলে যাওয়া নগদ টাকা, রুপার গহনা ও অন্যান্য মূল্যবান সামগ্রীসহ একটি ভ্যানিটি ব্যাগ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুলিশ বক্স।

জানা যায়, গত ৮ জুলাই সন্ধ্যা ৭টার দিকে কচুয়া ইউনিয়নের কচুয়া গ্রামের অনামিকা পাল (২৩) পুলেরহাট থেকে ইজিবাইকে দড়াটনায় যাওয়ার সময় ভুলক্রমে তার লাল রঙের একটি ভ্যানিটি ব্যাগ গাড়িতে ফেলে যান। ব্যাগটিতে নগদ ৬ হাজার টাকা, এক জোড়া রুপার নূপুর, এক জোড়া রুপার আংটি, সিটি গোল্ডের কিছু গহনা, দুটি সিম কার্ড, দুটি মেমোরি কার্ডসহ অন্যান্য সামগ্রী ছিল।

পরে মনিরামপুর উপজেলার ডাকুরিয়া ইউনিয়নের বারপাড়া গ্রামের চন্দন (২২) ও তার সহযোগী ইমন (২১) ইজিবাইকে ব্যাগটি দেখতে পেয়ে সেটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুলিশ বক্সে জমা দেন। হাসপাতাল পুলিশ ব্যাগে থাকা কাগজপত্র যাচাই করে মালিকের সঙ্গে যোগাযোগ করে।

শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে অনামিকা পাল প্রয়োজনীয় তথ্য-প্রমাণ উপস্থাপন করলে যাচাই-বাছাই শেষে হাসপাতাল পুলিশ তার হাতে ব্যাগটি ও ভেতরে থাকা সব মালামাল বুঝিয়ে দেয়।

এসময় দায়িত্ব থাকা হাসপাতাল পুলিশ বক্সের এ এস আই আঃ সালাম  ও কনস্টেবল আজিজুল ইসলাম ফাহিমসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত থেকে ওই নারীর হাতে খোয়া যাওয়া মালামাল গুলো বুঝে তুলে দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy