পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৮তম সভা অনুষ্ঠিত

পবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ডের ৫৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রিজেন্ট বোর্ডের সভাপতি

2026-07-12T12:45:52+00:00
2026-07-12T12:45:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৮তম সভা অনুষ্ঠিত
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১২:৪৫ পিএম   (ভিজিট : ৩০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ডের ৫৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রিজেন্ট বোর্ডের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় রাজধানীর ফার্মগেটস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল -এর কনফারেন্স কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান উপস্থিত সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের আন্তরিক অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন ও মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, পবিপ্রবির ট্রেজারার প্রফেসর আব্দুল লতিফ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ আলিফ রুদাবা, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এর মহাপরিচালক ড. শরিফুল হক ভূঁইয়া এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট -এর মহাপরিচালক ড. মনজুরুল কাদির।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট -এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মামুন অর রশিদ,  প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন,  প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মতিউর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান।

সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক, একাডেমিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, প্রশাসন ও উন্নয়ন-সংশ্লিষ্ট বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy