মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে ইসলামপুর উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন

2026-07-12T13:32:01+00:00
2026-07-12T13:32:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে ইসলামপুর উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১:৩২ পিএম   (ভিজিট : ৩৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নাশিদা শাফিজ বিনতির বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে তা প্রত্যাখ্যান করেন দলীয় নেতারা।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমোদৌলা পালোয়ান লিখিত বক্তব্য পাঠ করেন। 

তিনি বলেন, জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর জ্যেষ্ঠ কন্যা, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নাশিদা শাফিজ বিনতির বিরুদ্ধে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব যে অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
তিনি দাবি করেন, রাজনৈতিকভাবে বিভ্রান্তি সৃষ্টি, ব্যক্তিগতভাবে হেয়প্রতিপন্ন করা এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এসব অভিযোগ উত্থাপন করা হয়েছে। এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণসহ নানা অনিয়মে জড়িত রয়েছেন, যা দলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।

লিখিত বক্তব্যে নুরুল ইসলাম নবাবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহীন ও একেএম শহিদুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, যুবদলের আহ্বায়ক শেখ হেলাল, যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু ও হামিদুর রহমান মলিন এবং উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান হাসমতসহ উপজেলা, পৌর ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, সম্প্রতি ইসলামপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এরই প্রেক্ষাপটে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে দলীয় নেতারা নিজেদের অবস্থান তুলে ধরেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy