মেহেন্দিগঞ্জে হাতুড়ি দিয়ে পিটিয়ে যুবককে হত্যা, অভিযুক্ত আটক

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি

2026-07-12T18:19:27+00:00
2026-07-12T18:19:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেহেন্দিগঞ্জে হাতুড়ি দিয়ে পিটিয়ে যুবককে হত্যা, অভিযুক্ত আটক
মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৬:১৯ পিএম   (ভিজিট : ২৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

প্রত্যক্ষদর্শী শান্ত, শুভ ও রাকিব গণমাধ্যমকে জানান, শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে তারা চারজন বাড়ির সামনে একটি কক্ষে বসে লুডু খেলছিলেন। এ সময় প্রতিবেশী মৃত আলম মাতাব্বরের ছেলে সাইদুল মাতাব্বর সেখানে দাঁড়িয়ে তাদের খেলা দেখছিলেন।

একপর্যায়ে কেউ কিছু বুঝে ওঠার আগেই সাইদুল মাতাব্বর হঠাৎ একটি হাতুড়ি দিয়ে শাকিল পণ্ডিতের মাথায় সজোরে আঘাত করেন। আঘাতে শাকিল গুরুতর রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার সঙ্গে লুডু খেলায় অংশ নেওয়া শান্ত, শুভ ও রাকিব দ্রুত তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শাকিলকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সাইদুল মাতাব্বরকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়িসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটির প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy