তারবাড়িতে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে চাল বিতরণ

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

টানা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের ৪০০ পরিবারের মাঝে ত্রাণ হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা

2026-07-12T19:49:24+00:00
2026-07-12T19:49:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তারবাড়িতে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে চাল বিতরণ
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৭:৪৯ পিএম   (ভিজিট : ৪৭)
X

টানা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের ৪০০ পরিবারের মাঝে ত্রাণ হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।


রোববার এ কার্যক্রমে উপস্থিত থেকে চাল বিতরণ করেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।


এ সময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুব্রত দাশ, জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী সুদর্শন কান্তি দে ও অন্যান্য বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা। এছাড়া স্থানীয় বিএনপির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।


চাল বিতরণকালে সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রশাসনের মাধ্যমে কার্যক্রম অব্যাহত থাকবে।


উপজেলা প্রশাসন জানায়, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা অনুযায়ী প্রাথমিকভাবে ৪০০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতেও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy