মঞ্জুর ফাতাহ কমব্যাট সিস্টেমের ৭ সদস্য, তারা কি উগ্রবাদী

বিশেষ প্রতিনিধি

আইন-আদালত

৫ জুলাই যাত্রাবাড়ী থেকে এফসিএস’র প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক শাহ আমানত সাবিরসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ ।মার্শাল

2026-07-12T21:21:28+00:00
2026-07-12T21:21:28+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তিন দিনের রিমান্ড
মঞ্জুর ফাতাহ কমব্যাট সিস্টেমের ৭ সদস্য, তারা কি উগ্রবাদী
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৯:২১ পিএম   (ভিজিট : ৫৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

৫ জুলাই যাত্রাবাড়ী থেকে এফসিএস’র প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক শাহ আমানত সাবিরসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ । 

মার্শাল আর্ট শেখার আড়ালে উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যাত্রাবাড়ী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ফাতাহ কমব্যাট সিস্টেমের সাত সদস্যের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। 

পরে আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রোববার , ১২ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।  আসামিরা হলেন- শাহ আমানত সাবির, মো. হোসাইন তানিম, মো. জুনায়েদ, আতাউল্লাহ শাহ, মো. আবিদুর রহমান, মো. বায়োজিত, মো. তাহসীন ইসলাম ওরফে সুলতান ওরফে মুসান্না।

আসামিপক্ষের আইনজীবী সাদ্দাম হোসেনসহ কয়েকজন আসামিদের রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে ৫ জুলাই যাত্রাবাড়ী থেকে এফসিএস’র প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক শাহ আমানত সাবিরসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ৯ জুলাই যশোর থেকে এফসিএস সদস্য তাহসীন ইসলামকে গ্রেপ্তার করা হয়। 

৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে উগ্রবাদী কাজে তাদের সম্পৃক্ততা পাওয়া যায়। এ ঘটনায় শনিবার দুপুরে যাত্রাবাড়ী থানার পরিদর্শক এবি সিদ্দিক বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy