প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৯:২৫ পিএম (ভিজিট : ২৭)

X
সংগৃহীত ছবি
প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। ট্যালেন্টপুল ও সাধারণ-উভয় ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের টাকা বাড়ানো হয়েছে। আর এই বাড়তি হারে টাকা আগামীতে ২০২৬ সালে যারা বৃত্তি পরীক্ষা দেবে, তারা পাবে। রোববার, ১২ জুলাই দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঘোষণা অনুষ্ঠানে এ তথ্য জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহীনা ফেরদৌসী।
জানা গেছে, বর্তমান নিয়ম অনুযায়ী ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এককালীন ২২৫ টাকা এবং মাসিক ৩০০ টাকা করে পায়। অন্যদিকে সাধারণ ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন ২২৫ টাকা ও মাসিক ২২৫ টাকা পাচ্ছে। এই হার আগামী ২০২৬ সালের বৃত্তি পরীক্ষা থেকে দ্বিগুণ করা হচ্ছে। নতুন প্রস্তাব অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন ৪৫০ টাকা এবং মাসিক ৬০০ টাকা করে পাবে। আর সাধারণ ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্তরা এখন থেকে এককালীন ৪৫০ টাকা এবং মাসিক ৪৫০ টাকা করে পাবে।
তথ্য অনুযায়ী, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ১০০ নম্বরের হয়ে থাকে, সময়কাল ২ ঘণ্টা ৩০ মিনিট। পরীক্ষার বিষয়গুলো হচ্ছে- বাংলা (১০০ নম্বর), ইংরেজি (১০০ নম্বর), প্রাথমিক গণিত (১০০ নম্বর) ও প্রাথমিক বিজ্ঞান (১০০ নম্বর)। বৃত্তি তিন বছর বা অষ্টম শ্রেণি পর্যন্ত কার্যকর থাকে।