‘দুই বছরে প্রশ্নফাঁস হয়নি, পেছনের দরজার চাকরিও বন্ধ’: পিএসসি সদস্য সায়মা ফেরদৌস

কুবি প্রতিনিধি

শিক্ষা

সরকারি চাকরিতে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশ্নফাঁস ও অনিয়ম অনেকাংশে বন্ধ করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পাবলিক

2026-07-13T12:02:45+00:00
2026-07-13T12:02:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
‘দুই বছরে প্রশ্নফাঁস হয়নি, পেছনের দরজার চাকরিও বন্ধ’: পিএসসি সদস্য সায়মা ফেরদৌস
কুবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:০২ পিএম   (ভিজিট : ৯৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

সরকারি চাকরিতে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশ্নফাঁস ও অনিয়ম অনেকাংশে বন্ধ করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস।

রোববার (১২ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. সায়মা ফেরদৌস বলেন, “এখন পেছনের দরজা দিয়ে চাকরি পাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। দায়িত্ব নেওয়ার দুই বছর হয়েছে, এসব বন্ধ করতে পেরেছি। সফলভাবে প্রশ্নফাঁস রোধ হয়েছে। দায়িত্ব নেওয়ার দুই বছরে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।”

তিনি বলেন, শিক্ষার্থীদের প্রকৃত অগ্রগতির জন্য শুধু চাকরির সুযোগ নয়, শিক্ষার মানও উন্নত করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আবাসন, খাবার ও যাতায়াত ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি ছিল ছাত্র-জনতার ঐক্য। দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অবস্থানই আন্দোলনের সফলতা এনে দিয়েছিল।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy