রেকর্ড বৃষ্টিতে কুমিল্লা জলমগ্ন, নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা

কুবি প্রতিনিধি

সারাবাংলা

রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিতে কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক, আবাসিক এলাকা এবং শিক্ষাপ্রতিষ্ঠানসংলগ্ন স্থানে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে

2026-07-13T13:58:07+00:00
2026-07-13T13:58:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রেকর্ড বৃষ্টিতে কুমিল্লা জলমগ্ন, নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা
কুবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১:৫৮ পিএম   (ভিজিট : ৪০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিতে কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক, আবাসিক এলাকা এবং শিক্ষাপ্রতিষ্ঠানসংলগ্ন স্থানে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে একাধিক এইচএসসি পরীক্ষাকেন্দ্রের সামনের সড়ক ও প্রাঙ্গণ পানিতে তলিয়ে যায়। ফলে চরম দুর্ভোগে পড়েন পরীক্ষার্থী ও অভিভাবকরা। জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। আবার অনেককে কোমরসমান পানি পেরিয়ে, এমনকি নৌকায় চড়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে।

সোমবার (১৩ জুলাই) ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। 

কুমিল্লা সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে হাঁটু থেকে কোমরসমান পানি পেরিয়ে শিক্ষার্থীদের কেন্দ্রে যেতে দেখা যায়। অনেকেই ভেজা পোশাকেই পরীক্ষায় অংশ নেন। শহরে বিভিন্ন কেন্দ্রে নৌকায় করে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়ার চিত্রও দেখা গেছে।
পরীক্ষার্থী জারিন মোস্তফা আফরিন বলেন, “এমন পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত রাখা উচিত ছিল। বৃষ্টিতে ভিজেই কেন্দ্রে যেতে হয়েছে।”

এক অভিভাবক বলেন, “কোমরসমান পানি, শহরের মধ্যেই নৌকায় করে সন্তানকে কেন্দ্রে আনতে হয়েছে। এই অবস্থায় পরীক্ষা স্থগিত করা উচিত ছিলো শিক্ষামন্ত্রীর”

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ বলেন, "বোর্ডের অধীন ছয় জেলায় কয়েকটি কেন্দ্রের সামনে জলাবদ্ধতা হলেও কোনো পরীক্ষাকক্ষে পানি প্রবেশ করেনি। জলাবদ্ধতার কারণে বিলম্বে পৌঁছানো পরীক্ষার্থীদের সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে কেন্দ্রসচিবদের নির্দেশ দেওয়া হয়েছে।"

উল্লেখ্য, বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত থাকলেও কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন নির্ধারিত পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy